১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:৩৩ এএম BDST banglanew24
07 Oct 2012   05:50:50 PM   Sunday BdST
E-mail this

ঈদে হুমায়ূন আহমেদের ‘গুঁড়া মরিচ পার্টি’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈদে হুমায়ূন আহমেদের ‘গুঁড়া মরিচ পার্টি’

গল্পের শুরুতে দেখা যাবে, সম্পর্কে তারা তিনজন (মীর সাব্বির, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু) দুই মামা, এক ভাগ্নে। কোথাও কোনো চাকরি পায় না। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় ভিন্নপথে আয়-রোজগার করবে।

বিভিন্ন লোকের চোখে গুঁড়া মরিচ দিয়ে তাদের মালামাল নিয়ে চলে যাবে। এই কাজের জন্য তারা প্রথমেই একটি প্রশিক্ষণ সেন্টারে যায়, যেখানে আছে গুঁড়া মরিচ পার্টির প্রবক্তা চৌধুরী শাহনুর।

কিভাবে মানুষের চোখে গুঁড়া মরিচ দিয়ে মালামাল ছিনতাই করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে সে। এ নিয়েই মূলত নাটকের গল্প।

আসন্ন ঈদকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে হুমায়ূন আহমেদের রচনায় নাটক `গুঁড়া মরিচ পার্টি`।
জুয়েল রানার পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, ফারুক আহমেদ, স্বাধীন খসরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘন্টা, অক্টোবর ৭,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান