১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২৪ এএম BDST banglanew24
17 May 2012   08:48:19 PM   Thursday BdST
E-mail this

সুন্দরবনে দস্যুদের কবল থেকে মুক্ত ৪৪ জেলে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরমল খাল এলাকা থেকে মুক্তিপণ দাবিতে অপহৃত ৫০ জেলের ৪৪ জন জেলেকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে নিজ নিজ গন্তব্যে পাঠাতে সক্ষম হয়েছে কোস্ট গার্ড।

কোস্টগার্ডের শরণখোলা কন্টিনজেন্টের চিফ পেটি অফিসার আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, তিনটি স্পিডবোট দিয়ে ভোলা ও শরণখোলা নদীতে কাম্বিং অপারেশনের ফলে দুস্যুরা অপহৃতদের ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অপহৃতদের মধ্যে ১৮ জন মংলা ও ১৬ জন শরণখোলার জেলে।

উল্লেখ্য, শনিবার হরমল খাল এলাকায় ৫০টি নৌকা ও ট্রলারে শতাধিক জেলে মাছ আহরণ করার সময় প্রথম দফায় সকালে রাজা বাহিনীর ১০-১২ জন অস্ত্রধারী দস্যু জেলে বহর থেকে ১৫ জনকে অপহরণ করে।

রাতে একই বাহিনী দ্বিতীয় দফায় আবারও ওই বহরে হানা দিয়ে ৩৫ জেলেকে অপহরণ করে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘন্টা, মে ১৭,২০১২
মাহবুবুর রহমান
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান