১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৫২ পিএম BDST banglanew24
20 Jul 2012   07:39:04 PM   Friday BdST
E-mail this

সীতাকুণ্ডে পুকুর থেকে হোটেল শ্রমিকের লাশ উদ্ধার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সোনাইছড়ি ঘোরামরা এলাকার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন পুকুর থেকে মো. সুমন নামের (২০) এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সীতাকুন্ড থানা পুলিশ তার লাশ পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে। সুমন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বেপারিচর এলাকার মৃত মো.আবু তাহেরের সন্তান।

সে সীতাকুণ্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের ঘোরামরা এলাকায় মো. মমতাজ উদ্দিনের মালিকানাধীন ভাই ভাই হোটেলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।

সীতাকুণ্ড থানার এএসআই মো. বায়েজিদ বাংলানিউজকে বলেন, মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের ঘোরামরা এলাকায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন একটি পুকুর থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, সোনাইছড়ি ইউনিয়নের ঘোরামরা এলাকার ডালাস পেট্রোল পাম্পের পাশের ভাই ভাই হোটেলে শ্রমিকের কাজ করতো সুমন।

বৃহস্পতিবার সকালে হোটেল থেকে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায় সে। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

শুক্রবার দুপুরে তার লাশ পুকুরে ভেসে উঠলে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১২
এমইউ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান