ঢাকা: জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া রায়ে হতাশা ব্যক্ত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দপ্তরবিহীন মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রত্যাশা অনুযায়ী এ রায় হয়নি। এ রায়ে আমরা চরমভাবে হতাশ হয়েছি। এ রায় পর্বতের মুষিক প্রসবের মতোই।”
তিনি আরও বলেন, “যে সাড়ম্বরে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, রায়ে তার প্রতিফলন ঘটেনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি হতাশ হয়েছি।”
মঙ্গলবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
এসকে/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর/জেডএম