৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:২১ পিএম BDST banglanew24
18 Feb 2013   06:23:43 PM   Monday BdST
E-mail this

জন আব্রাহামের প্রযোজনায় ‘মাদ্রাস ক্যাফে’


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জন আব্রাহামের প্রযোজনায় ‘মাদ্রাস ক্যাফে’

বলিউডের হিট সিনেমা ‘ ভিকি ডোনার’ প্রযোজনার পর আবারো নতুন আরো একটি ছবির প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

তার পরবর্তী প্রযোজিত এ সিনেমার নাম ‘মাদ্রাস ক্যাফে’। রাজনৈতিক থ্রিলার ভিত্তিক এ সিনেমাটি পরিচালনা করবেন সুজিত সিরকার।

এ বছরের ৩০ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। আর সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন- জন আব্রাহাম, নার্গিস ফাখরি, শীতল মলহার, লীনা মারি প্রমূখ।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে জেএ এন্টারটেইনমেন্ট, ভিয়াকম ১৮ এবং রাইজিং সান ফিল্মস প্রতিষ্ঠান।

জন আব্রাহাম তার টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমার প্রযোজনা ও অভিনীত ‘মাদ্রাস ক্যাফে’ সিনেমাটি আগামী ৩০ আগস্ট মুক্তি পাবে। ভিকি ডোনার এর প্রযোজনার পর পরবর্তী সিনেমা এটি আমার। কাহিনীটা অনেক সুন্দর। আশা করি সবার ভালো লাগবে।’

দিল্লী, নদীয়া, শ্রীলংকা এবং ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ‘মাদ্রাস ক্যাফে’ সিনেমাটির শুটিং হবে। সিনেমায় জন আব্রাহামকে ভারতীয় সিক্রেট এজেন্ট এবং নার্গিস ফাখিরিকে আন্তর্জাতিক রিপোর্টার হিসেবে দেখা যাবে।

সূত্র : জিনিউজ

বাংলাদেশ সময় : ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান