৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৩৬ পিএম BDST banglanew24
18 Jul 2012   05:10:43 PM   Wednesday BdST
E-mail this

ঢাকা থেকে এমিরেটসের বিশেষ মূল্যছাড় অফার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা থেকে এমিরেটসের বিশেষ মূল্যছাড় অফার

ঢাকা: ঢাকা থেকে ভ্রমণকারীদের জন্য বিশেষ মূল্যছাড় অফার ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইন। এমিরেটস নেটওয়ার্কভুক্ত মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার সব অনলাইন গন্তব্যে ভ্রমনকারী যাত্রীরা এ মূল্যছাড় সুবিধা লাভ করবেন। তবে জেদ্দা ও মদিনা এ অফারের আওতাভুক্ত নয়।

বর্তমান অফারে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বাংলাদেশস্থ যে কোনো এমিরেটস্ কার্য্যালয় বা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করলে ১০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে। তবে অনলাইনে www.emirates.com/bd এর মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীরা অতিরিক্ত ৫ শতাংশ মূল্যছাড় পাবেন।

যাত্রীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভ্রমণ শুরু করতে হবে। এমিরেটসে ভ্রমণকারী সব শ্রেণীর যাত্রীরা এ সুবিধা পাবেন।
 
উল্লেখ্য, এমিরেটস্ বর্তমানে ঢাকায় সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে এবং বিশ্বের ১০০টিরও বেশি গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে। চট্টগ্রাম ও সিলেটের যাত্রীদের ঢাকায় আনা-নেওয়ার জন্য সৌজন্যমূলক শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা প্রদান করছে এমিরেটস্ এয়ারলাইন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘন্টা, জুলাই ১৮, ২০১২
আইএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান