২৬ থেকে ২৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শুরু হচ্ছে অ্যাক্রোবেটিক ও সার্কাস প্রদর্শনী। শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়েছে।
২৬ নভেম্বর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের পরিচালক মোঃ ফকরউদ্দীন আহমেদ।
বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
গোরা eic@banglanews24.com