১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
02 Aug 2012   03:12:30 PM   Thursday BdST
E-mail this

অলিম্পিকের পর বার্সায় যোগ দেবেন নেইমার!


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অলিম্পিকের পর বার্সায় যোগ দেবেন নেইমার!

মাদ্রিদ: ইউরোপীয় ক্লাবে খেলতে নিজের আগ্রহের কথা আগেই জানিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার। তাকে পেতে মুখিয়ে আছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের চেলসিসহ আরও অনেক ক্লাব। তাদের জন্য দুঃসংবাদ। লন্ডন অলিম্পিকের পর সান্তোস তরকা বার্সেলোনায় যোগ দেবেন বলে জানিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।

অলিম্পিকে দারুণ খেলছেন ২০ বছর বয়সী নেইমার। গ্রুপ পর্বে মিশরের জালে একটি গোল জড়ানোর পাশাপাশি বেলারুশের বিপক্ষে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুইটি গোলের যোগান দেন তিনি। এছাড়া ফ্রিকিক থেকে করেছেন দুর্দান্ত একটি গোল। গ্রুপ (সি) পর্বের এই ম্যাচে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেছেন ওল্ড ট্রার্ফোডে উপস্থিত ৬৬ হাজার ২১২ জন দর্শক।

সান্তোস তারকার সঙ্গে চুক্তি করতে আগ্রহী বার্সার সহ-সভাপতি বার্তোমেউ গোপন করেননি নিজেদের ইচ্ছা। বলেন, ‘অলিম্পিকের পর বার্সায় যোগ দিতে পারেন নেইমার। যদি সে ইউরোপে আসার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা তাকে ন্যু কাম্পে আনার চেষ্টা করবো।’ ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে ২০১৪ সাল পর্যন্ত চুক্তি আছে নেইমারের।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান