৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:২৮ পিএম BDST banglanew24
19 Sep 2012   08:16:08 PM   Wednesday BdST
E-mail this

কেটের টপলেস ছবি, এবার ছাপা হচ্ছে ডেনমার্কে


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কেটের টপলেস ছবি, এবার ছাপা হচ্ছে ডেনমার্কে

ঢাকা: ফরাসি আদালত কেটের ছবি প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তা মানতে বয়েই গেছে অন্য দেশের পত্রিকাগুলোর। তাইতো ফ্রান্সের সাময়িকী ক্লোসার এবং ইতালির ট্যাবলয়েড শির ধারাবাহিকতা অনুসরণ করে ব্রিটিশ রাজবধূর নগ্ন উর্ধাঙ্গের ছবি ছাপার ঘোষণা দিলো ডেনমার্কের সাপ্তাহিক সে ওগ হোয়ের।

মঙ্গলবার পত্রিকাটি ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি প্রকাশের ঘোষণা দিয়ে বলেছে আগামী  বৃহস্পতিবারের সংখ্যাতেই ১৬ পাতার বৃহৎ কলেবরে সূর্যস্নানরত ব্রিটিশ রাজবধূর অনাবৃত উর্ধাঙ্গের ছবি প্রকাশ করবে তারা।

পত্রিকার প্রধান সম্পাদক কিম হেনিংসেনের দাবি ডেনমার্কবাসীকে ছবিগুলো সম্পর্কে অবগত করতেই এগুলো ছাপতে যাচ্ছেন তারা। ছবিগুলো অবশ্য ইতিমধ্যেই ফ্রান্স, ইতালি ও আয়ারল্যান্ডে প্রকাশিত হয়েছে।

তবে ব্রিটিশ রাজপরিবারের আবেদনের ভিত্তিতে ফ্রান্সের একটি আদালত ভবিষ্যতে ছবিগুলো প্রকাশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন গত মঙ্গলবার। এর ফলে ছবিগুলো ফ্রান্সে আবারও ছাপা হলে জরিমানার সম্মুখীন হতে হবে সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়:১৯৫২ ঘণ্টা,সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান