৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:০০ এএম BDST banglanew24
16 Aug 2012   05:05:00 PM   Thursday BdST
E-mail this

ডিএসই’র পিই কিছুটা বেড়েছে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গড় পিই রেশিও বা মূল্য আয় অনুপাত কিছুটা বেড়েছে। বর্তমানে ডিএসই’র পিই রেশিও ১১ দশমিক ৯৬।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আগের সপ্তাহে ডিএসই’র পিই রেশিও ছিল ১১.৬৭। এক সপ্তাহ ব্যবধানে গড় পিই রেশিও বেড়েছে দশমিক ২৯ বা ২ দশমিক ৪৯ শতাংশ।

পুঁজিবাজার এখনো ধসের রেশ কাটিয়ে উঠতে পারেনি। তবে গত সপ্তাহে বাজার কিছুটা উর্ধ্বমূখী থাকায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে সূচক এবং পিই রেশিওর পরিমাণ। পিই বর্তমানে ৫ মাস আগের অবস্থানে রয়েছে। তবে সে সময়ের তুলনায় সূচক কিছুটা কমেছে।

সপ্তাহের ব্যবধানে সামান্য পিই বাড়লেও বাজারে এখনো বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, বাজারে দীর্ঘদিন ধরে পিই রেশিও ১৫-এর নিচে অবস্থান করছে। যতদিন পর্যন্ত পিই রেশিও ১৫-এর নিচে থাকবে ততদিন পর্যন্ত বাজারে বিনিয়োগ করা পুরোপুরি নিরাপদ। তবে কোম্পানিভেদে ১৫-এর ওপরেও বিনিয়োগ করা যেতে পারে। তবে এখনকার গড় পিই রেশিও বাজারের শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে বলে ইঙ্গিত দিচ্ছে। যা বাজারের শেয়ারদর পর্যালোচনা করলেই বোঝা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ১৬ আগস্ট, ২০১২
এইচএমএম/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান