হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে সোমবার দুপুর ১২টা থেকে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলছে।
হিলি সীমান্তের ২৮৫/১১ নম্বর পিলারের বিএসএফ ক্যাম্পে এ বৈঠক চলছে।
বৈঠকে বাংলাদেশ পক্ষে নের্তৃত্ব দিচ্ছেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল এমদাদুল হক পিএসসি। ভারতের পক্ষে নেতৃর্ত্ব দিচ্ছেন বিএসএফ মালদাহ সেক্টর কমান্ডেন্ট ডিআইজি এসএস অমরজিৎ সিং।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল এমদাদুল হক পিএসসি বাংলানিউজকে বলেন, সীমান্ত বিরোধ, অন্যায়ভাবে বাংলাদেশি সীমান্তবাসীদের ওপর গুলি, হত্যা, নির্যাতন, চোরাচালান ও সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর সমস্যা নিয়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে।
ভারতের মালদা ডিআইজির আমন্ত্রণে সোমবার সকালে দিনাজপুর সেক্টর কমান্ডারের নেতৃর্ত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলকে হিলি চেকপোস্টের জিরো পয়েন্টে ফুলেল শুভেচ্ছায় বরণ করে বিএসএফ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছে।
বাংরাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১২
প্রতিবেদন: সালাহউদ্দিন বকুল
সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর