রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুদার বলেছেন, আদিবাসী ইস্যু নিয়ে রাজনীতি করবেন না।
যারা এ বিষয়টি নিয়ে পানি ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে, পার্বত্যবাসী তাদের ক্ষমা করবে না। পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার রাঙামাটি শহরে সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলীয় কর্মীদের উদ্দ্যেশে দীপংকর তালুকদার আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো পুনর্বাসন কেন্দ্র নয়। আওয়ামী লীগ করতে হলে সমস্ত লোভ-লালসা ত্যাগ করতে হবে। নিজের চিন্তা না করে এলাকা তথা দেশের চিন্তা করতে হবে। তাহলেই দল করা সার্থক হবে।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চিত্তরঞ্জন চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, কৃষকলীগের সভাপতি জাহিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
প্রতিবেদন: শংকর হোড় / সম্পাদনা: প্রভাষ চৌধুরী/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর