৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৩৯ পিএম BDST banglanew24
10 Jul 2012   04:39:44 PM   Tuesday BdST
E-mail this

এক্সিম ব্যাংকের শিমরাইল শাখায় এটিএম বুথ ও ই কর্নার উদ্বোধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এক্সিম ব্যাংকের শিমরাইল শাখায় এটিএম বুথ ও ই কর্নার উদ্বোধন

ঢাকা: গ্রাহকদের চাহিদা অনুযায়ী ২৪ ঘণ্টা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন, মিনি স্টেটমেন্ট সুবিধা, ব্যালেন্স ট্রান্সফার সুবিধাসহ ই-ব্যাংকিং এর অন্যান্য সুবিধা দিতে এক্সিম ব্যাংকের শিমরাইল শাখায় মঙ্গলবার এটিএম বুথ ও ই-কর্নারের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহম্মদ হায়দার আলী মিয়া এটিএম বুথ ও  ই-কর্নারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ্ মোঃ আব্দুল বারী, মোঃ মুনিরুজ্জামান, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল প্রধান মোফাজ্জল মামুন চৌধুরী, জনসংযোগ প্রধান সঞ্জীব চ্যাটার্জী, অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জুলকারনাইন, শিমরাইল শাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুল হক এবং শাখার গ্রাহকরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, বাংলাদেশে আধুনিক ইসলামী ব্যাংকিংয়ের পথিকৃত এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক সকল আধুনিক সুযোগ-সুবিধা সব সময় গ্রাহকের দোড়গোড়ায় নিয়ে এসেছে। তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে আরো নতুন নতুন সেবা গ্রাহকদের উপহার দেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়:  ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএমএ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান