ঢাকা: বীমা খাতের সন্ধানী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির লাইফ রেভিনিউ কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, সন্ধানী ইন্স্যুরেন্স কোম্পানির গত ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি- মার্চ-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এর লাইফ রেভিনিউ দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা ও মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ৭৬৪ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির লাইফ রেভিনিউর পরিমাণ ছিল ৩০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা ও মোট লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ ছিল ৬৮৬ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর