ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় নির্ধারণ করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির ৩৪তম এজিএম আগামী ৬ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর পূর্বানী হোটেলে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ন্যাশনাল টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৪ জুলাই, ২০১২ তারিখে বেলা ১১টায় রাজধানীর শের-ই-বাংলা নগরের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অপরিহারযোগ্য পরিবেশ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।
উল্লেখ্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল টি কোম্পানির কর পরবর্তী নিট লাভ হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ দশমিক ১০ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর