চট্টগ্রাম : আদিবাসী দিবসে পার্বত্য জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বক্তব্যেকে রাস্ট্রদ্রোহিতার সামিল বলে আখ্যায়িত করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।
শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতারা এ আখ্যা দেন।
বিবৃতিতে বলা হয়, ৯ আগস্ট ঢাকায় আদিবাসী দিবস উপলক্ষে পাবর্ত্য জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা ‘লড়াইয়ের প্র¯‘তি নিতে হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সামিল।
সংগঠনের সভাপতি ইসমাইল নবী শাওন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সারোয়ার জাহান খান এই যৌথ বিবৃতিতে বলেন, সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়ষন্ত্র করছেন।
এতে সন্তু লারমার বক্তব্যই প্রমাণ করে তিনি পার্বত্য এলাকায় গেরিলা যুদ্ধ চালাতে চান বলেও উল্লেখ করেন সংগঠনের নেতারা।
সন্তু লারমার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ যেকোন ষড়যন্ত্র ওই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
বাংলাদেশ সময় : ১৯ ৪৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এমবিএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com