৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৪৪ পিএম BDST banglanew24
16 Feb 2013   08:02:31 PM   Saturday BdST
E-mail this

শাহবাগে ঢাবি বাংলা বিভাগের ‘সতীর্থ ৭৪’


মনোয়ারুল ইসলাম, জেবুন নেসা আলো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: শাহবাগের গণজাগরণে সংহতি জানাতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা। নিজেদের পরিবারসহ আসেন তারা ‘সতীর্থ ৭৪’ নামের ব্যানার নিয়ে।
 
এসময় তাদের ব্যানারে লেখা ছিল ‘জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করো’ ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’।

সতীর্থ গোলাম সারওয়ার, স্বপন দত্ত, এনায়েত হোসেন, রাশিদা কাজী ও তাদের পরিবারের সদস্যরাসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

গোলাম সারওয়ার বলেন, “পুরো জাতির এই গণআন্দোলনে আমরা সংহতি প্রকাশ করার জন্য এসেছি। আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। সেইসঙ্গে ঘোষণা চাই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার।”

রাশিদা কাজী বলেন, “আমরা ’৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আন্দোলনে অংশ নিয়েছি। এবারের আন্দোলন একেবারে আলাদা। ব্লগার ও সাংবাদিকরা এই আন্দোলনকে এত জনপ্রিয় করেছেন। তরুণ প্রজন্মের এই আন্দোলন ইতিহাস হয়ে থাকবে।”

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এমআইআর/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান