১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৫৭ পিএম BDST banglanew24
Breaking
» রাসিক মেয়র নির্বাচন থেকে সরে গেলেন জামায়াত সমর্থিত প্রার্থী   
31 May 2012   04:17:48 PM   Thursday BdST
E-mail this

সংসদ সদস্যপদ বাতিল: কাশেমের রিভিউ আবেদনের শুনানি ৫ জুন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাঙ্গাইল-৫ আসনে মহাজোটের প্রার্থী আবুল কাশেমের করা সংসদ সদস্যপদ বাতিল করে দেওয়া রায়ের রিভিউ(পুনর্বিবেচনা) আবেদনের শুনানি আগামী ৫ জুন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ দিন ধার্য করেন।

আবুল কাশেমের আইনজীবী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘এই মামলার মূল আইনজীবী ব্যারিস্টার রফিক- উল হক। তিনি আজ নাই। তাই আমাদের সময়ের প্রয়োজন। আদালত আমাদের আবেদন গ্রহণ করে ৫ জুন শুনানির সময় নির্ধারণ করেন। এই আদেশের ফলে ওইদিন পর্যন্ত বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানের শপথগ্রহণ স্থগিত থাকবে।’

মাহমুদুল হাসানের আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম  সাংবাদিকদের বলেন, ‘আদালত ৫ জুন  শুনানির দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, ২৯ মে মহাজোটের প্রার্থী আবুল কাশেমের করা এক আবেদনে মাহমুদুলকে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের ওপর স্থগিতাদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ।

এর আগে মাহমুদুল হাসানকে শপথ পড়াতে ৩০ মে ঠিক করেছিলেন স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট।

নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আবুল কাশেম লাঙল প্রতীকে এক লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্এিনপির মাহমুদুল হাসান পান ৭২ হাজার ৮০৫ ভোট।

কাশেমকে বিল খেলাপি ও ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর ২০০৯ সালে মাহমুদুল হাইকোর্টে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্ট আবুল কাশেমের সংসদ সদস্যপদ বাতিল করে মাহমুদুলকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

এর বিরুদ্ধে কাশেম আপিল করলে গত ১৪ ফেব্রুয়ারি তা খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। আদেশের ৭ দিনের মধ্যে মাহমুদুলকে বিজয়ী ঘোষণা করতে বলা হয়।

আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবুল কাশেম পরে রিভিউ আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ৩১, ২০১২
এমইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান