রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোর এলাকায় করিম ফিলিং স্টেশনের পাশে বুধবার রাত ১টার দিকে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাগুরার কাঁচামাল ব্যবসায়ী আয়নাল ব্যাপারী (৪০) নিহত হয়েছেন।
এ সময় ওই পিকআপ ভ্যানের আরও ৩ জন আরোহী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আয়নাল মাগুরা জেলার টেংড়াখালী গ্রামে শরিফ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে রাজবাড়ীর খানখানাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে মাগুরা থেকে ছেড়ে আসা কাঁচামাল বাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর