১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:১৮ এএম BDST banglanew24
10 Aug 2011   02:10:03 PM   Wednesday BdST
E-mail this

উ.ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় ২১ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
উ.ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় ২১ জন নিহত

ওয়াজিরিস্তান: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকা ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় ২১ জন বেসামরিক নিহত হয়েছেন।

বুধবার সকালে আফগান সীমান্তবর্তী মিরামশাহ এলাকায় মার্কিন চালকবিহীন বিমান এ হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ‘ডন’।

উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ এলাকায় চালকবিহীন বিমান থেকে দুটি মিসাইল ছোড়া হয়। একটি মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায় একটি গাড়ি এবং অপর এক মিসাইলের আঘাতে একটি বাড়ির সামনের অংশ ধ্বংস হয়ে যায়।

পাকিস্তানের জনগণের কাছে মার্কিনীদের এই চালকবিহীন বিমান হামলা কখনোই গ্রহনযোগ্যতা পায়নি। এই হামলাকে পাকিস্তান নামের সার্বভৌম দেশে ভিনদেশের সেনাবহিনীর আগ্রাসন হিসেবেই ধরা হয়।

যদিও পাকিস্তান কর্তৃপক্ষ বরাবরই যুক্তরাষ্ট্রের এই হামলার প্রতিবাদ করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাতে বারবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে হামলা চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান