৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:০৩ পিএম BDST banglanew24
15 May 2012   01:48:34 PM   Tuesday BdST
E-mail this

গাছ দেখা গাছ চেনা


ইচ্ছেঘুড়ি ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাছ দেখা গাছ চেনা

ঢাকা: পৃথিবীতে কত রকমেরই না গাছ আছে। সব গাছ কী তোমরা চেনো?

ইট কাঠের দেয়াল ঘেরা এই রাজধানী শহরেও রয়েছে অনেক গাছ। যার অনেকগুলোই তোমরা চেনো না।

তবে এই অচেনা গাছগুলো চেনাতে তোমাদের জন্য ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচির উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘তরুপল্লব’।

আসছে শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর রমনা পার্কের রমনা বটমূলে ১২তম ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তোমাদের গাছ চেনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, উদ্ভিদবিদ শামসুল হক, পাখি পর্যবেক্ষক এবং গবেষক ইনাম আল হক, শরীফ খান এবং প্রকৃতিপ্রেমী মৃত্যুঞ্জয় রায় ও মোকারম হোসেন।

পড়াশোনার ফাঁকে উদ্ভিদ জগতের সঙ্গে মিতালী করার চমৎকার সুযোগ এটি। আমাদের প্রতিবেশী এসব সবুজের সঙ্গে পরিচিত হতে ঘুরে আসতে পারো ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচি থেকে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৫, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ইচ্ছেঘুড়ি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান