৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:১৭ এএম BDST banglanew24
25 Sep 2012   09:53:14 PM   Tuesday BdST
E-mail this

টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ

পাল্লেকেলে: ২০১২ টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিকটে পড়লো বাংলাদেশ দল। বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের কাছে শেষ রক্ষা হলো না তাদের। পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।
তবে ম্যাচ শেষের আগেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দেয় পাকিস্তানের ব্যাটসম্যানরা।  

হিসেব কষা ছিলো ১৩৯ রানে পাকিস্তানকে অল আউট করতে পারলে বাংলাদেশের জন্য সম্ভাবনা জিয়িয়ে থাকতো। কিন্তু তা হলো না। দুই উইকেট হারিয়েই পাকিস্তান বাংলাদেশের সে স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে।

১৭৬ রানের টার্গেট দিয়ে ১৩ ওভার ৩ বল লেগেছে পাকিস্তানের প্রথম উইকেট ফেলতে।  তবে এই ওভারেই দ্বিতীয় উইকেটটিরও পতন হয়। ওপেনিং জুটি আউট হয় দলের জন্য ১২৬ রান তুলে।

এই ওভারে আবুল হাসানের বলে ফরহাদ রেজার হাতে ক্যাচআউট হন ইমরান নাজির। এর আগে তিনি ৭২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। ৩৬ বলে এই রান তোলেন তিনি।একই সঙ্গে টিটোয়েন্টিতে ২০০০ রানের কোটাও পূরণ করেন তিনি।

অপর ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজও আউট হন আবুল হাসানের বলে। ৪৫ রান করার পর হাফিজের শটটি বল তালুবন্দি করেন মুশফিকুর রহিম।

টসে জিতে ব্যাটিং নিয়ে ৬ উইকেটে ১৭৫ রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বল খেলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।


বাংলাদেশ সময় ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান