 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার লেনদেন আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার ‘এন’ ক্যাটাগরি ভুক্ত হয়ে লেনদেন শুরু হবে। কোম্পানির ট্রেডিং সংকেত হবে ‘SUNLIFEINS’ এবং কোম্পানির কোড নম্বর ২৫৭৪৬।
উল্লেখ্য, ১২ কোটি টাকা মুলধন সংগ্রহের লক্ষে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের জন্য গত বছরের ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের থেকে আবেদন গ্রহণ করে কোম্পানিটি।
সানলাইফ ইন্স্যুরেন্স মোট ১২ কোটি টাকার আইপিও অফারের বিপরীতে ৬৩ গুণ প্রাথমিক গণপ্রস্তারের(আইপিও) আবেদন জমা পড়ে।
এছাড়া শেয়ারবাজার বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত আছে ২৪ লাখ শেয়ার। বাকি ৭২ লাখ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।
১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের মার্কেট লটের পরিমাণ ৫০০টি। মূল্য ৫ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর,সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর