১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:১১ পিএম BDST banglanew24
24 Apr 2012   11:10:10 AM   Tuesday BdST
E-mail this

সিলেটে পুলিশি বাধার মুখে বিএনপি


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে হরতালের তৃতীয় দিনে বার বার বাধার মুখে পড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ মঙ্গলবার সকালে তাদের ঘিরে রেখেছে চৌহাট্টার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে সাংবাদিকদরে প্রশ্নের জবাবে বিএনপি মহানগর সভাপতি এম এ হক বলেন, ‘আমাদেরকে বার বার বাঁধা দিচ্ছে পুলিশ। রাস্তায় নামতেই দিচ্ছে না। শহীদ মিনারের ভেতর থেকে বের হতেও পারছি না। শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে এরকম পুলিশী বাঁধার তীব্র নিন্দা জানাই।’

এদিকে নগরীতে পুলিশী টহল অন্যদিনের হরতালের চেয়ে আরও বাড়ানো হয়েছে।

এদিন সকাল ১১টায় কোর্ট পয়েন্টে ১৪ দলের সভা উপলক্ষে পুলিশ ব্যাপক নজরদারি রাখছে বিএনপি নেতাকর্মীদের ওপর।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘হরতালে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি নগরীতে বিজিবি সদস্যের মোতায়েন করা হয়েছে।’

এ ব্যাপারে তিনি জানান, অতিরিক্ত দুই প্লাটুন বিজিবিসহ ১৫০ থেকে ১৬০০ সদস্য নগরীতে টহল দিচ্ছে। তবে সকাল ১১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল চলছে বলে জানান তিনি।

তবে বিএনপি নেতাদের বাঁধার দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এটি স্বাভাবিক। নগরীর পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

বাংলাদেশ সময় : ১১০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২

এসএ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান