১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:২৮ এএম BDST banglanew24
16 Jul 2012   05:10:35 PM   Monday BdST
E-mail this

স্কিম বাস্তবায়নে মার্চেন্ট ব্যাংকগুলোর বৈঠক কিছুক্ষণের মধ্যেই


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এসইসি’র নির্দেশ অনুসারে পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য প্রণীত স্কিম বাস্তবায়নে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) বৈঠক সোমবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুসারে স্কিম বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বিএমবিএ সূত্র নিশ্চিত করেছে।

অনুষ্ঠিতব্য এ বৈঠকে বিএমবিএ’র সদস্য মার্চেন্ট ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে গত ১০ জুলাই কমিশনের ৪৩৮তম বৈঠকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সুদ মওকুফ ও স্কিম কমিটি প্রণীত স্কিম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় মার্চেন্ট ব্যাংকগুলোকে।
 
এসইসি’র ওই নির্দেশনায় বলা হয়, ২৮টি মার্চেন্ট ব্যাংক প্রেরিত ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের চূড়ান্ত তালিকা পর্যালোচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ অক্টোবরের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ১৯৯৬ এর বিধি ৩৬ তফসিলে ক্রমিক নং ১৪ এ প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট সব মার্চেন্ট ব্যাংককে নির্দেশ প্রদান করা হয়েছে।

পাশাপাশি এ সিদ্ধান্তগুলোর পরিপালন নিশ্চিত করে এ সংক্রান্ত সমন্বিত প্রতিবেদন আগামী ৩০ অক্টোবর কমিশনে দাখিল করার জন্য মার্চেন্ট ব্যাংকাগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তালিকা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে জমা দেন স্কিম কমিটির আহ্বায়ক ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান।

এর আগে ২০১১ সালের ২২ নভেম্বর শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সরকারের নির্দেশে এসইসি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে।

প্যাকেজে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দিতে এসইসি একটি স্কিম কমিটিও গঠন করে। কমিটিতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামানকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এ কমিটি ৩ মাসের বেশি সময় ধরে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে কাজ করে। স্কিম কমিটি প্রণীত সুপারিশ অনুসারে যেসব বিনিয়োকারী নিজস্ব পুঁজি হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন বিনিয়োগকারীদের মার্জিন ঋণের ৫০ শতাংশ সুদ মওকুফ এবং ২০১২ ও ২০১৩ সালে ইস্যুকৃত আইপিওতে ২০ শতাংশ কোটা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান