৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:০৮ পিএম BDST banglanew24
01 Jul 2012   02:50:01 PM   Sunday BdST
E-mail this

গোল তৈরির কারিগর


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গোল তৈরির কারিগর

কিয়েভ: ফুটবলে মিডফিল্ডারদের বলা হয় ‘গেম মেকার’। রক্ষণ এবং আক্রমণ ভাগের খেলোয়াড়দের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলেন মিডফিল্ডাররা। গোল করেন এবং করানও।

স্পেন ও ইতালির মধ্যকার ফাইনাল ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দুই দলের মিডফিল্ডাদের। যে দলের গোল তৈরির কারিগরিরা বেশি সুযোগ সৃষ্টি করতে পারবে সাফল্য ধরা দেবে হাতে। শিরোপা প্রত্যাশী দুই দলের মিডফিল্ডাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি আলোচনায় তিনি ইতালির আন্দ্রে পিরলো।

এপর্যন্ত দারুণভাবে মাঝমাঠ সামাল দিয়েছেন তিনি। গ্রুপ পর্ব থেকে প্রতিটি ম্যাচেই আলো ছড়িয়েছেন ৩৩ বছর বয়সী ফুটবলার। জার্মানি ও ইংল্যান্ডের বিপক্ষে সতীর্থদের চমৎকার সব গোলের সুযোগ তৈরিতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি।

পিরলোর হাতে যদি থাকে ম্যাচ নিয়ন্ত্রণের চাবি তবে স্পেনের জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার দখলে থাকবে সিন্ধুক। এ দুই মিডফিল্ডারকে ফাঁকি দিয়েই সিন্ধুকের তালা খুলতে হবে পিরলোকে। কিন্তু সেটা যে কতো কঠিন তা গ্রুপ পর্বে টের পেয়েছে ইতালি। ‘সি’ গ্রুপের ওই ম্যাচে ড্র করে তারা।

স্পেন স্কোয়াড: ইকার ক্যাসিয়াস, অ্যালভারো আর্বেলোয়া, গেরার্ড পিকে, সার্জিও রামোস, জোর্দি আলবা, বুসকেটস, জাবি আলোনসো, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ফার্নান্দো তোরেস, সেস ফ্রাব্রিগাস ও ডেভিড সিলভা।

ইতালি স্কোয়াড: গিয়ানলুইজি বুফন,  ফেদেরিকো বালজারেত্তি, আন্দ্রে বার্জাগালি, লিওনার্দো বোনুচ্চি, গিওর্গিও শিয়েল্লিনি,
আন্দ্রে পিরলো, মারিও বালোতেল্লি, দি রোসি, দি নাতাল, ক্লাদিও মার্চিসিও, রিকার্দো মন্তোলিভো ও আন্তোনিও কাসানা।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান