ফরিদপুর : ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্টেডিয়ামের এনেক্স ভবনে সভার আয়োজন করা হয়।
সভায় জেলা ক্রীড়া সংস্থার সহসাধারণ সম্পাদক জহিরুল হক বাসু বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন এবং পরে তা অনুমোদন দেওয়া হয়।
এরপর বর্তমান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএমএ আহসান তুহিন সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ পেশ করেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক হেলালুদ্দিন আহমদের সভাপতিত্বে সাধারণ আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান খান, ক্রীড়া সংগঠক আমিনুর রহমান ফরিদ,
সদস্য মো. ফিরোজ শাহনেওয়াজ স্বপন, একেএম সামছুল আলম মনি, অমরেশ চন্দ্র সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা অরুন চন্দ্র মহোত্তম, অতিরিক্ত জেলা প্রশাসক ইউসুফ আলী মোল্লা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ড. কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেজা বিশ্বাস, চরভদ্রাসনের নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রশীদ, সদর উপজেলার এসিল্যান্ড মো. মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মোসলেম উদ্দিন, মো. শামসুল হুদা, মো. মোখলেছুর রহমান বাবলু, মো. মাসুদুর রহমান চুন্নু, ইদ্রিস খান, বেগম মমতাজ মহল, শাহাজাদী বেগম, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার কুন্ডু।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর