৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৩২ পিএম BDST banglanew24
10 Aug 2012   09:07:31 PM   Friday BdST
E-mail this

সুধারামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সুধারাম উপজেলার পশ্চিম চরউরিয়া গ্রামে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে স্বপ্না আক্তার (২০) নামে গৃহববূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার বেলা ১২টার দিকে তার স্বামী জাবেদকে (২৬) আটক করেছে পুলিশ।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন বাংলানিউজকে জানান, ৯ মাস আগে নোয়াখালীর সুধারামের পশ্চিম চরউরিয়া গ্রামের সফিউল্যাহর ছেলে জাবেদের সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সফিকের মেয়ে স্বপ্নার বিয়ে হয়।  

বিয়ের পর বিদেশ যাওয়ার নামে জাবেদ স্বপ্নার বাবার কাছে দেড় লাখ টাকা দাবি করেন।

যৌতুক দিতে অস্বীকার করায় স্বপ্নাকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন জাবেদ।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনগত গভীররাতে স্বপ্নার স্বামী জাবেদ ও শাশুড়ি খদিজা বেগম তাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।  পরে লাশ ঘরে রেখে তারা পালিয়ে যান।

প্রতিবেশীরা শুক্রবার সকালে ঘরে তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেন।

এ ঘটনায় সুধারাম থানায় স্বামী ও শশুড়িকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে স্বপ্নার পরিবার।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: ফরহাদ খান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান