৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৩৪ এএম BDST banglanew24
09 May 2012   12:58:01 AM   Wednesday BdST
E-mail this

পাঞ্জাবে কুপোকাত ডেকান চার্জার্স


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাঞ্জাবে কুপোকাত ডেকান চার্জার্স

ঢাকা: পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না ডেকান চার্জার্স। মঙ্গলবার ২৫ রানে হেরে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে।

কিংস ইলেভেন পাঞ্জাব: ১৭৫/৫ (২০ ওভার)
ডেকান চার্জার্স: ১৪৫/৮ (২০ ওভার)
ফল: কিংস ইলেভেন পাঞ্জাব ২৫ রানে জয়ী

আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৫ রান তোলে পাঞ্জাব। মানদীপ সিং ৪৮ বলে ৭৫ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। আটটি চার ও তিনটি ছয়ের মার ছিলো তাতে। শন মার্শ করেন ২২, মিলার ২৮ রানে থাকেন অপরাজিত। ডেকানের আশিস রেড্ডি চার ওভারে ৩৯ রান দিয়ে নেন দুটি উইকেট।

হারতে হারতে অনেক আগেই আত্মবিশ্বাস খুইয়েছে ডেকান চার্জার্স। পাঞ্জাবের সঙ্গে পাল্লা দিয়ে তাই বেশি পথ যেতে পারেনি। আট উইকেটে ১৪৫ রান তুলতে শেষ বলটি খেলে ফেলে ডেকান চার্জার্স। ড্যানিয়েল হ্যারিস ৩০, রেড্ডি ২৪ ও ঝুনঝুনওয়ালা ১৯ রান করেন।

১২ রাউন্ডের খেলা শেষে তালিকার পঞ্চম স্থানে পাঞ্জাব। ছয় জয়ে ১২ পয়েন্ট হয়েছে তাদের। ডেকান চার্জার্স আগের অবস্থানেই আছে। দুটি ম্যাচ জিতেছে তারা।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, মে ৯, ২০১২
এসএ   
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান