মোহামেডান ক্লাব পরিদর্শনে ত্রিপুরার বাণিজ্য মন্ত্রী
স্পোর্টস করেসপন্ডেন্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ঢাকা সফররত ত্রিপুরার বাণিজ্য মন্ত্রী জিতেন্দ্র রায় শনিবার মতিঝিলস্থ মোহামেডান স্পোর্টিং কাব পরিদর্শন করেন।
কাবটির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জিতেন্দ্র রায় মোহামেডানের অন্যতম পরিচালক ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর আমন্ত্রণে মোহামেডান কাব পরিদর্শনে এসেছেন। মন্ত্রীকে স্বাগত জানান কাবের পরিচালক ও মেম্বার ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এ সময়ে মোহামেডানের ফুটবল ও হকি দলের খেলোয়াড়সহ পরিচালক প্রতাপ শংকর হাজরা ও সারওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মোহামেডানের মেম্বার ইন-চার্জ লোকমান হোসেন ভুঁইয়া মন্ত্রীকে পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান এবং কাবের পক্ষ থেকে পুষ্পস্তবক ও শুভেচ্ছা উপহার দেন। জিতেন্দ্র রায় একটি প্রদর্শনী ফুটবলে অংশগ্রহনের জন্য মোহামেডান ফুটবল দলকে ত্রিপুরা সফরের আমন্ত্রন জানান। তার অনুরোধে ৭-৯ জুলাই মোহামেডান ফুটবল দল ত্রিপুরা সফর করবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ০২, ২০১২ এএইচবি সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।