প্রতি বছর ‘জেমকন সাহিত্য পুরস্কার’ প্রদান করে থাকে জেমকন গ্রুপ। শুরুতে এ পুরস্কারের নাম ছিল ‘কাগজ সাহিত্য পুরস্কার’। ২০০০ সাল থেকে দু’জন সাহিত্যিককে দুই ক্যাটাগরিতে এটি প্রদান করা হয়। এর মধ্যে একটি হলো প্রকাশিত বইয়ের জন্য ‘জেমকন সাহিত্য পুরস্কার’ এবং অন্যটি পাণ্ডুলিপির জন্য ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার’।
প্রতি বছরের মতো এবারও সৃষ্টিশীল লেখকদের ‘জেমকন সাহিত্য পুরস্কার-২০১২’ প্রদান করা হবে। এ উপলক্ষে ২৬ মে শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের বলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে শুরুতে ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০১২’-এর নির্বাচিত পাঁচটি গ্রন্থের নাম প্রকাশ করা হবে। পরে জুরিগণ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন এবং একজন সৃষ্টিশীল লেখককে ‘জেমকন সাহিত্য পুরস্কার ২০১২’ ও একজন তরুণ কথাসাহিত্যিককে ‘জেমকন কথাসাহিত্য পুরস্কার ২০১২’ প্রদান করবেন। পুরস্কার বিতরণ শেষে হবে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।
বাংলাদেশ সময় : ১২০৪, মে ২৪, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক