৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:০৩ পিএম BDST banglanew24
11 Feb 2013   06:35:32 PM   Monday BdST
E-mail this

জ্যাকসন হাইটসে ‘তুই রাজাকার’ স্লোগান


হায়দার আকবর কিরণ, নিউইয়র্ক থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জ্যাকসন হাইটসে ‘তুই রাজাকার’ স্লোগান

জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণায় ফুঁসে ওঠা শাহবাগের গণজাগরণ চত্বরের সঙ্গে সংহতি প্রকাশ করেছে নিউইয়র্কের একাত্তরের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন, ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট, সাহিত্যিক ও সাংবাদিকরা।

রোববার বিকেল ৪টায় জ্যাকসন হাইটসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

একদিন আগে তুষারঝড়ে রেখে যাওয়া বরফে আচ্ছাদিত ডাইভারসিটি প্লাজা চত্বরে বিশাল আকারের বাংলাদেশের জাতীয় পতাকা ও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টারে ছেয়ে যায়। প্রায় হাজার খানেক বিভিন্ন প্রজন্মের প্রবাসী শিশু-বৃদ্ধ নারী-পুরুষ স্লোগানে ও গণসঙ্গীতে প্রায় চার ঘণ্টা ডাইভারসিটি প্লাজাকে প্রজন্ম স্কোয়ারে রূপান্তরিত করে রাখে।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। একই সঙ্গে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি ছাত্রী লিবার্টি অনুষ্ঠানের অতিথিদের কপালে বাংলাদেশ নিয়ে আসা ‘দেশের মাটি’ মাটি ছুঁইয়ে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরই পাঠ করা হয় শপথবাক্য। ডানহাত উত্তোলন করে শপথবাক্য পাঠ করান মুজাহিদ আনসারি, লিবার্টি, মিথুন আহমদ ও মিনহাজ আহমদ।

শপথবাক্যে যুদ্ধাপরাধী ঘাতক-দালালদের ফাঁসি, জামায়াত-শিবিরের মালিকানাধীন দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বর্জন, যুক্তরাষ্ট্রে বসবাসরত যুদ্ধাপরাধীদের ধরিয়ে দেওয়ার প্রতি সচেষ্ট থাকা, ইত্যাদি বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়।

বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

স্বল্প সময়ের প্রচারণায় আয়োজিত এই সমাবেশে জামায়াত-শিবির ও তাদের সমর্থক ছাড়া সকল বাংলাদেশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিলেও কোনো দলীয় পতাকা, স্লোগান বা ব্যানার ছিল না। বেশ কিছু আমেরিকানও এই আন্দোলনের চেতনার সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে যোগ দেন।

উল্লেখ্য, একই সময়ে জ্যাকসন হাইটসের পাল্কি সেন্টারে বাংলাদেশে আটক অভিযুক্ত ও শাস্তিপ্রাপ্ত ঘাতক-দালালদের মুক্তির দাবিতে জামায়াত-শিবির কর্মীরা আরেকটি সমাবেশ আয়োজন করে। এরা সমাবেশ থেকে বাইরে বেরিয়ে স্লোগান দেওয়ার চেষ্টা করলে মুক্তিযুদ্ধের সমর্থকরা তাদের ধাওয়া দিলে তারা বেসমেন্টে অবস্থিত পাল্কি সেন্টারে ফিরে যায়। এ নিয়ে জ্যাকসন হাইট এলাকায় উত্তেজনা দেখা দিলে পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রিত হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান