তারকা জুটিদের নিয়ে বৈশাখী টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আমরা দুটি কেমন জুটি’ । আমাদের শোবিজ, ক্রীড়া, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য সেক্টরে এমন অনেক জুটি আছেন, যারা দীর্ঘ সময় একসঙ্গে কাজ করে একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। এরকম তারকা জুটিদের নিয়ে প্রানবন্ত আড্ডার অনুষ্ঠান ইট।
সফল জুটি নিয়ে বিশেষ সেলিব্রেটি আড্ডা ‘আমরা দুটি, কেমন জুটি’-তে এবার অতিথি হয়ে আসছেন এভারেস্ট জয়ী জুটি এম এ মুহিত ও নিশাত মজুমদার। অনুষ্ঠানে তারা বলেছেন এভারেস্ট জয়ের নানা গল্প। তাদের আড্ডায় উঠে এসেছে কিভাবে তারা জুটিবদ্ধ হলেন, কিভাবে সফলতা আসলো। একজন অন্যজনের প্রশংসার পাশপাশি ক্রুটির কথাও বলেছেন। আরো বলেছেন অজানা অনেক কথা।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আমরা দুটি কেমন জুটি’ জুটি’ উপস্থাপনা করছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি শনিবার রাত ৮টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে ।
বাংলাদেশ সময় ১৫৩৫, জুন ০৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান