শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে রুহুল আমীন তার বৃদ্ধা মাকে জবাই করে হত্যা করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চকপাড়ার ভাঙ্গা নাইল এলাকায় এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফিরে রুহুল তার মা সখিনা বেগমের ( ৫৫) ঘরে ঢুকে দরজা বন্ধ করে জবাই করে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য সে কুড়াল দিয়ে কোপায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বাংরানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা এ সময় রুহুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বাংলাদেশ সময় : ০৭৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১২
আহমেদ মিলন,
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com