১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:০৮ এএম BDST banglanew24
02 Jun 2012   05:17:04 PM   Saturday BdST
E-mail this

ফুটবলেও দল কিনছেন শাহরুখ!


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফুটবলেও দল কিনছেন শাহরুখ!

ঢাকা: ক্রিকেটে সাফল্যের পর এবার ফুটবলে ঝুঁকছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ আসর আই লিগের প্রতি নজর পড়েছে বলিউড বাদশার। আই লিগের বর্তমান চ্যাম্পিয়ন ডেম্পো’র মালিকানার অংশিদার হতে আগ্রহ দেখিয়েছেন।

গোয়া ভিত্তিক স্পোর্টস কাব ডেম্পো‘র মহাসচিব আরমার্ন্দো কোলাকো শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’কে এই খবর দিয়েছেন। যদিও আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
 
কোলাকো বলেন,‘ডেম্পোর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন শাহরুখ। তার সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে কিছুটা সময় লাগবে। কিভাবে তাকে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করা যায় সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

শাহরুখ গোয়া ভিত্তিক কাবটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হবেন কিনা এমন প্রশ্নের জবাবে কোলাকো বলেন,‘আমরা খতিয়ে দেখছি ক্লাবটিকে আরও এগিয়ে নিতে কিভাবে শাহরুখের ইমেজ কাজে লাগানো যেতে পারে। আশা করছি আমরা দারুণ একটি চুক্তিতে উপনীত হতে পারবো।’

আই লিগের সাম্প্রতিক সময়ের সেরা কাব ডেম্পোর বাৎসরিক বাজেট প্রায় ১২ কোটি রুপী। ২০০৪-০৫ মৌসুমে যাত্রা শুরুর পর তিনবার আই লিগে চ্যাম্পিয়ন হয় ডেম্পো। এছাড়া আই লিগের আগে ন্যাশনাল ফুটবল লিগেও দুইবার শিরোপা জিতেছে তারা। এশিয়ান পর্যায়েও সাফল্য দেখিয়েছে গোয়ার দলটি। ২০০৮ সালে এশিয়ান সেকেন্ড টায়ার ক্লাব প্রতিযোগিতা এএফসি কাপের সেমিফাইনালে খেলেছিলো তারা।

ফুটবলে কোনো বলিউড তারকার আগ্রহের বিষয়টি এই প্রথম নয়। ভারতীয় ফুটবলকে প্রমোট করতে ২০০৯ সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন বলিউডের দুই প্রতিদ্বন্দ্বী সালমান ও শাহরুখ। এছাড়া বলিউড নায়িকা শিল্পা শেঠি ও তার শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রও ফুটবলে সক্রিয়ভাবে সম্মৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এই দম্পত্তি আইপিএল ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসসেরও অন্যতম মালিক।

আইপিএল ফ্রাঞ্চাইজি মালিকদের মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক বিজয় মাল্য কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ফুটবল কাবের প্রধান পৃষ্ঠপোষক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান