৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:০০ পিএম BDST banglanew24
13 Jun 2012   01:57:32 PM   Wednesday BdST
E-mail this

মধ্যস্থতাকারীদের দিয়ে বিরোধ নিস্পত্তির আইন করছে সরকার : আইনমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মধ্যস্থতাকারীদের দিয়ে বিরোধ নিস্পত্তির আইন করছে সরকার : আইনমন্ত্রী
ছবিঃ সুমন্ত/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেওয়ানি মামলায় মধ্যস্থতাকারীদের দিয়ে বিরোধ নিস্পত্তির জন্য বাধ্যতামূলক আইন করতে যাচ্ছে সরকার।

এ পদ্ধতিতে ফৌজদারি মামলা নিস্পত্তির জন্যও আলাপ-আলোচনা চলছে।

বুধবার সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে ‘বিকল্প বিরোধ নিস্পত্তি : বাণিজ্যিক বিরোধ নিস্পত্তিতে একটি সম্ভাবনাময় সমাধান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

কর্মশালাটির আয়োজন করে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়।
 
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘বাংলাদেশে জনসংখ্যা বেশি হওয়ার কারণে প্রায় ২০ লাখ মামলা জট রয়েছে। এ মামলা জটের তুলনায় আমাদের পর্যাপ্ত বিচারক ও আদালত নেই। ফলে মামলা দ্রুত নিস্পত্তির জন্য এ আইনটি করতে যাচ্ছে সরকার।’

তিনি বলেন, প্রত্যেকটি জেলায় একটি করে মধ্যস্থতাকারী নিয়োগ করা হবে। যাতে ৫ থেকে ৭ বছরের মামলা তিন মাসে নিস্পত্তি হয়। এজন্য প্রত্যেকটি জেলায় মিডিয়েটর (মধ্যস্থতাকারী) থাকবেন। এই মিডিয়েটর নির্বাচিত হবেন অবসরপ্রাপ্ত জজ ও দক্ষ সিনিয়র আইনজীবীদের মধ্যে থেকে। আগামী জুলাই থেকে তাদের এক মাসের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, সংসদে এ সংক্রান্ত বিল উপস্থাপন করা হয়েছে। এখন স্থায়ী কমিটিতে বিলটি আছে। পাস হলে এর কার্যক্রম শুরু হবে।

শফিক আহমেদ বলেন, ‘এ ব্যাপারে কিছু আইনজীবীর দ্বিমত থাকতে পারে। কারণ, মামলা নিস্পত্তিতে যদি ৫ থেকে ৭ বছর সময় লাগতো তাহলে তারা লাভবান হতেন। এখন যদি তা তিন মাসে নিস্পত্তি হয়, তাহলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।’

তিনি বলেন, ‘আমাদের দেশের জনগণ এ আইনটি কার্যকর হলে খুশি হবে। কারণ, সবাই চান স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে মামলার নিস্পত্তি করতে।’

আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সচিব আশিস রঞ্জন দাসের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদ্দর।

এতে প্রবন্ধ পাঠ করেন, প্রাইভেট সেক্টর ডেভলপমেন্ট স্পেশালিস্ট নিনা পেভলোভা মচিভা।

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, জুন ১৩,২০১২
এমআইএস/সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান