৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:০১ পিএম BDST banglanew24
21 Jun 2012   05:08:50 PM   Thursday BdST
E-mail this

উপকূলীয় এলাকায় জেলেপল্লী গড়‍ার সুপারিশ সংসদীয় কমিটির


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : দেশের উপকূলীয় অঞ্চলে জেলেপল্লী গড়ে তুলতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) ব্যবস্থা নিতে বলেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৬৪তম বৈঠকে এ বিষয়ে সুপারিশ করে কমিটি। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে বিএফডিসির সকল অডিট আপত্তি নিষ্পত্তি করার ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কমিটি।
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা জেলেদের জীবনযাপনের মান উন্নয়নে ব্যবস্থা নেওয়ার জন্যও গুরুত্বারোপ করেছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অডিট আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে প্রতিমাসের প্রথম সপ্তাহে যে কোনো দিন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করার সুপারিশ করা হয়।

এছাড়া সম্পাদিত কার্যক্রমের আলোকে বিএডিসির কর্মকর্তা ও কর্মচারীদের যোগ্যতা মূল্যায়ন করারও সুপারিশ করা হয়।

বৈঠকে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বিএডিসির নিয়ন্ত্রনাধীন কমিউনটি সেন্টার ‘উডল্যান্ড পার্ক’ কোনভাবেই ব্যক্তিমালিকানায় কিংবা কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক, খান টিপু সুলতান, এস কে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল ও আমিনা আহমেদ অংশ নেন। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান