১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:১২ এএম BDST banglanew24
23 Sep 2012   05:04:48 PM   Sunday BdST
E-mail this

‘একজীবন’ নিয়ে এবার অনুরুপ আইচের নাটক


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘একজীবন’ নিয়ে এবার অনুরুপ আইচের নাটক

২০১১ সালের রোজার ঈদে বাজারে আসে শিল্পী শহীদের একক অ্যালবাম ‘নীলাম্বরী’। আর এ অ্যালবামের ‘তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের গানটি জয় করে হাজারো শ্রোতার মন।

এরপর চীনের একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত হয় এ গানটির মিউজিক ভিডিও। আর গানটিতে দ্বৈত কণ্ঠ দেন শহীদ ও শুভমিতা। মিউজিক ভিডিওটিও বেশ জনপ্রিয়তা পায়।

এ গানের সফলতার পর গত ঈদুল ফিতর এ এসেছিল গানটির সিক্যুয়েল ‘এক জীবন-২’।  আরেফিন রুমীর সুর ও সঙ্গীতায়োজনে শহীদের নতুন এ অ্যালবামটির নামও দেওয়া হয়েছিল ‘এক জীবন-২’।

আর এক জীবনের গানটির মত ‘এক জীবন-২’ রও গানটির কথা লিখেন অনুরূপ আইচ। এবার ‘এক জীবন-১’ এর মিউজিক ভিডিওটির গল্প অনুযায়ী ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামে একটি নাটক রচনা করেছেন তিনি। এটি পরিচালনা করবেন এহসান এলাহী বাপ্পি।

নাটকটির বিষয়ে অনুরুপ আইচ বাংলানিউজকে বলেন,‘ এক জীবন গানটির মিউজিক ভিডিওটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। আমাকে এ পর্যন্ত অনেকেই এ রকম কাহিনী নিয়ে একটি নাটক রচনার কথা বলে। শেষ পর্যন্ত আমি নাটকটির রচনা করি। একুশে টিভিতে এটি প্রচারের কথা। আশাকরি সবার ভালো লাগবে।’
নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন মডেল ও অভিনেতা অন্তু করিম এবং মিমো।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, আগামী ১,২,৩ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে এ নাটকটির শ্যুটিং সম্পন্ন হবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১২
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান