১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:৫৫ পিএম BDST banglanew24
15 Dec 2012   10:42:28 AM   Saturday BdST
E-mail this

ক্রন্দনরত বারাক ওবামা

আমাদের হৃদয় ভেঙে গেছে


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমাদের হৃদয় ভেঙে গেছে ক্রন্দনরত বারাক ওবামা

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্টের নিউ ইয়র্ক সিটি থেকে ৬০ মাইল উত্তর-পূর্বের শহর নিউ টাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত  হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ওবামা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ আমাদের হৃদয় ভেঙে গেছে। এই শিশুদের বাবা-মা, বোন, স্বজন, সবার জন্য আমাদের মন আজ ব্যথিত।””

এটি প্রেসিডেন্ট হিসেবে নয়, অভিবাবক হিসেবেই তার অভিব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

ওবামা হত্যাকাণ্ডে নিহত ও বেঁচে যাওয়াদের প্রতি সমবেদনা জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, যাদের নিষ্পাপ সন্তান এত দ্রুত এইভাবে তাদের কাছ থেকে চলে গেলো, কোনো কিছুতেই তাদের এ ক্ষত শুকাবে না।

শুক্রবার বিকেলে বন্দুকসহ বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রায় একশ রাউন্ড গুলি ছোড়ে ওই বন্দুকধারী। এতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় ২৮ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে হামলাকারী ও তার মা রয়েছে বলে জানা গেছে।

আইন প্রয়োগকারী সংস্থা সিবিএস নিউজকে জানান, ২০ বছর বয়সী ওই হামলাকারীর নাম অ্যাডাম লানজা। তার মা ওই স্কুলের শিক্ষকতা করতেন।

এছাড়া একজন শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।ঘটনার সময় স্কুলে মামনুন আহমেদ নামের একজন বাংলাদেশি শিক্ষার্থী থাকলেও নিরাপদ রয়েছে। ৬০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র বাংলাদেশি মামনুন প্রথম গ্রেডের ছাত্র।

২০০৭ সালে ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩২ জনের প্রাণহানির ঘটনা পর দেশটিতে এত বড় ঘটনা আর ঘটেনি। শুক্রবারের হামলা ২০১২ সালে দেশটির সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।

এর আগে জুলাই মাসে কলোরাডোর অরোরায় ব্যাটম্যান সিনেমার প্রিমিয়ার শোতে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত হয়েছিল। আগস্টে উইনকনসিনে শিখ মন্দিরে হামলায় ৬ জন নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫,২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান