৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
30 Jan 2013   04:22:41 PM   Wednesday BdST
E-mail this

আবার নাটকে শিমুল-নাদিয়া


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আবার নাটকে শিমুল-নাদিয়া

টিভি নাটকে খুব একটা একসঙ্গে দেখা যায় না মনির খান শিমুল ও নাদিয়া দম্পতিকে। দীর্ঘদিন পর আবার তারা একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন। রিপন রাফির রচনা ও পরিচালনায় এ নাটকটির নাম ‘একটি আলোচিত গল্পের শেষাংশ’।

গত ২৩ ও ২৪ জানুয়ারি ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সাবেরি আলম, অনন্যা, আল মামুন, জহির প্রমূখ।

নাটকটির গল্প সম্পর্কে পরিচালক বলেন ‘এক মাস হলো রাশেদ ও শাওনের বিয়ে হয়েছে। রাশেদ একটা বড় ফার্মের মালিক। নিজের পারসোনালিটি বজায় রাখতেই বেশি পছন্দ তার। টাকা পয়সার  দিক থেকে রাশেদের তুলনায় শাওনের অবস্থান অনেক নীচে। শাওন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মা ও বড় ভাই ছাড়া পরিবারে আর কেউ নেই তার।

বাবা অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু দু’পরিবারের ওয়াদা রক্ষার্থে বিয়ে হয় তাদের। যদিও চিন্তা-ভাবনার দিক থেকে দু’জনেই অনেক আলাদা। অনিচ্ছাসত্ত্বেও তাই বিয়েতে রাজি হতে হয় শাওনকে।

বিয়ের কিছুদিন পরের ঘটনা- শাওনের মোবাইলে এক অচেনা নাম্বার থেকে কল আসে। আর কল নাম্বার দেখেই ঘাবড়ে যায় শাওন। এই ফোন কল নিয়ে শুরু হয় রাশেদ ও শাওন দম্পতির নতুন গল্প।’

নাটকটি শিগগিরই যে কোন একটি চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময় : ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান