৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:১০ এএম BDST banglanew24
14 Feb 2013   11:52:04 AM   Thursday BdST
E-mail this

ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টায় সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৫ পয়েন্টে।

এ সময়ের মধ্যে মোট আর্থিক লেনদেন হয়েছে ১০২ কোটি ৬৬ লাখ টাকা। লেনদেনের এই ধারা অব্যাহত থাকলে দিনশেষে তা ৫শ’ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্রোকাররা।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর।

এদিন লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, সামিট পূর্বাঞ্চল, কেপিসিএল, ইউনিক হোটেল, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা স্পিনিং, এনভয় টেক্সটাইল ও বিইডিএল।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, বিডি ওয়েল্ডিং, জেনারেশন নেক্সট, সামিট পূর্বাঞ্চল, এনভয় টেক্সটাইল, এলআরগ্লোবাল, এ্যারামিট সিমেন্ট, সিএমসি কামাল ও আমরা টেকনোলজি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘন্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩
জেএনএ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান