ঢাকা : পবিত্র ঈদ-উল-আযহা ও দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন মোট ৬ দিন বন্ধ থাকবে।
২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছয়দিন বা ৪ কার্যদিবস দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. শফিকুর রহমান ও সিএসই প্রধান নিবাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শফিকুর রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ডিএসইর লেনদেন ৬ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিএসইর ১১৯তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ অক্টোবর থেকে নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর