৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৫৯ এএম BDST banglanew24
05 Feb 2013   12:29:50 PM   Tuesday BdST
E-mail this

প্রতিক্রিয়া নেই বিএনপির


মান্নান মারুফ, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রতিক্রিয়া নেই বিএনপির

ঢাকা: একাত্তরের মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার রায় নিয়ে আপাতত কোন প্রতিক্রিয়া নেই বিএনপির।

রায় ঘোষণার পর যোগাযোগ করা হলে দলটির সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, “রায় হয়েছে জেনেছি। তবে এ ব্যাপারে আমাদের কোন প্রতিক্রিয়া নেই।”

পরে দলটির পক্ষ থেকে লিখিত বিবৃতিতে এ বিষয়ক প্রতিক্রিয়া দেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতাল প্রসঙ্গেও কোন প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকে বিএনপি।

হরতাল সমর্থন করছেন কি না জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, “জামায়াতের হরতাল সমর্থন করবো, কি করবো না তা নিয়ে কোন বক্তব্য থাকলে আমরা জানিয়ে দেবো।”

যদিও শুরু থেকেই যুদ্ধাপরাধের বিচারের পক্ষে আছে দাবি করে ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান