১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৬:৫০ এএম BDST banglanew24
13 Jul 2012   05:45:46 PM   Friday BdST
E-mail this

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে বাসের হেলপার লেবু শেখ (৩২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শুক্রবার ভোর ৫টার দিকে সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত লেবু শেখ বগুড়া জেলার শেরপুর উপজেলার সংকরপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে আম বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এ সময় বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার লেবু ও ট্রাকের ৮টি গরু মারা যায়। এ সময় আম বোঝাই ট্রাক ও বাসের চালক-হেলপারসহ কমপক্ষে ১৫ জন আহত হন ।

 লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুঘর্টনার কারণে মহাসড়কে ২ ঘণ্টা  যান চলাচলে বিঘ্ন ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান