৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৫৬ এএম BDST banglanew24
18 Feb 2013   05:02:49 PM   Monday BdST
E-mail this

ওবামা-উডসের গলফ ম্যাচ দেখতে পারেননি সাংবাদিকরা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওবামা-উডসের গলফ ম্যাচ দেখতে পারেননি সাংবাদিকরা

ঢাকা: গত সাপ্তাহিক ছুটির দিবসটি স্মরণীয় করে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার সাবেক বিশ্বসেরা গলফ তারকা টাইগার উডসের সঙ্গে গলফ খেলেছেন তিনি।

প্রতিযোগিতায় নামার আগ নিজেকে ঝালিয়ে নেন ওবামা। ফ্লোরিডায় একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে খেলার আগের দিনটি কাটান।

দীর্ঘ প্রতীক্ষার পর টাইগার উডসের সঙ্গে রোববার প্রথম রাউন্ডের ম্যাচ খেলেন ওবামা। কিন্তু রাজনীতি বিটের সংবাদদাতারা তার সফরসঙ্গী থাকলেও তাদের তা কভার করতে দেওয়‍া হয়নি।

ওই ম্যাচের সংবাদ কভার করতে শুধু গলফ বিটের একজন সাংবাদিককে অনুমতি দেওয়া হয়েছিল।

রোববার হোয়াইট হাউস সংবাদদাতারা এ অভিযোগ করেছেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট এড হেনরি বলেন, “এসোসিয়েশনের পক্ষ  থেকে আমি জানাচ্ছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পুরো সাপ্তাহিক ছুটির বিষয়ে প্রবেশাধিকার না দেওয়ায় মুদ্রণ, রেডিও, অনলাইন ও টেলিভিশনের সংবাদদাতারা প্রচণ্ড হতাশা প্রকাশ করেছেন।”

তিনি জোর দিয়ে বলেন, “এটি খুব সামান্য বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ নীতি স্বচ্ছতার জন্য আজকে থেকে আমরা লড়াই অব্যাহত রাখব এবং আগামী দিনগুলোতে থাকবে।”

গলফ বিটের ওই সাংবাদদাতার টুইট এবং টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি রাজনীতি বিটের সংবাদদাতাদের বেশ চটিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান