৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:১৬ পিএম BDST banglanew24
24 Jan 2013   01:25:41 PM   Thursday BdST
E-mail this

২৬ জানুয়ারি আরটিভি স্টার অ্যাওয়ার্ড


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
২৬ জানুয়ারি আরটিভি স্টার অ্যাওয়ার্ড

২৬ জানুয়ারি সন্ধ্যা সাতটায় ‘প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও’ এর বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১২’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ, এলজিআরডি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

আরটিভিতে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত সকল নাটক ও অনুষ্ঠানসমূহের মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারকে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১২’ প্রদান করা হবে এই অনুষ্ঠানে।

নাটক বিভাগের বিচারক হিসেবে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান ও ওয়াহিদা মল্লিক জলি; সঙ্গীত বিভাগে রয়েছেন সঙ্গীত পরিচালক আলম খান, সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা ও সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী নকীব খান এবং নৃত্য বিভাগে নৃত্য প্রশিক্ষক লায়লা হাসান, নৃত্য প্রশিক্ষক জিনাত বরকত উল্লাহ ও নৃত্য প্রশিক্ষক দীপা খন্দকার দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বে আছেন শাহরিয়ার ইসলাম।

এবছর ‘পরম্পরা পরিবার পদক’ তুলে দেওয়া হবে বাংলাদেশের সংগীত অঙ্গনসহ এই উপমহাদেশের সংগীত ভুবন আলোকিত করা সাংস্কৃতিক পরিবার আব্বাসউদ্দীনের পরিবারকে। লোকসঙ্গীতের প্রবাদপুরুষ আব্বাসউদ্দীন-এর পরিবারের পক্ষ থেকে একজন এ পদক গ্রহণ করবেন।

বাংলাদেশ সময় : ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান