৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:২৯ পিএম BDST banglanew24
04 Feb 2013   11:36:47 AM   Monday BdST
E-mail this

শেষ হলো জামায়াতের বিক্ষোভ


আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, সেরাজুল ইসলাম সিরাজ, মনোয়ারুল ইসলাম, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ ও ইমরান আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শেষ হলো জামায়াতের বিক্ষোভ
ছবি: রুবেল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মতিঝিল থেকে: যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের সমাবেশ পরবর্তী মিছিল শেষ হয়েছে।

সোমবার সকাল দশটার পর মতিঝিল শাপলা চত্বর শুরু হওয়া সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি বের হয়ে দৈনিকবাংলা-ফকিরেরপুল হয়ে বিজয়নগর নাইটেঙ্গল মোড়ে এসে শেষ হয়।

বেলা পৌনে ১১টার দিকে শুরু হওয়া মিছিল শেষ হয়  ১১টায়।

ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিনের সভাপতিত্বে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তৃতা করেন।

এদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভুইয়া, কেন্দ্রীয় সুরা সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লুৎফর  রহমান, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন প্রমুখ।

বিক্ষোভে অংশ নিতে সকাল ৯টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিলে আসতে থাকে জামায়াত-শিবির নেতাকর্মীরা। অবস্থান নেয় জনতা ব্যাংক ভবনের সামনে।

এসব মিছিল থেকে যুদ্ধাপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে উক্কানিমূল স্লোগান দেওয়া হয়।

জামায়াতের এ কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল থেকে কাকরাইল পর্যন্ত মোড়ে মোড়ে ব্যাপক ৠাব-পুলিশ-গোয়েন্দা মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফ্রেবুয়‍ারি ৪, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/এমএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


সমাবেশ শেষ, মিছিল শুরু জামায়াতের

০৪ ফেব্রুয়ারি ২০১৩

খণ্ড খণ্ড মিছিল আসছে মতিঝিলে

০৪ ফেব্রুয়ারি ২০১৩

মতিঝিলে বিক্ষোভ চলছে জামায়াতের

০৪ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াতের কর্মসূচিতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

০৪ ফেব্রুয়ারি ২০১৩

মোড়ে মোড়ে র‌্যাব পুলিশ

০৪ ফেব্রুয়ারি ২০১৩

‘জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্র করছে সরকার’

০৪ ফেব্রুয়ারি ২০১৩

‘সাঈদীর রায় মানবে না শিবির’

০৪ ফেব্রুয়ারি ২০১৩

অনুমতি থাকলেও কৌশলী জামায়াত

০৪ ফেব্রুয়ারি ২০১৩

কাজ ফেলে জামায়াতের বিক্ষোভ দেখল ব্যাংক কর্মকর্তারা

০৪ ফেব্রুয়ারি ২০১৩

‘বিরুদ্ধে রায় দিলে গৃহযুদ্ধ’

০৪ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান