৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৫৪ এএম BDST banglanew24
13 Sep 2012   12:24:01 PM   Thursday BdST
E-mail this

পলিটব্যুরোর চাপে মন্ত্রিত্বের বাসনা বিসর্জন মেননের


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পলিটব্যুরোর চাপে মন্ত্রিত্বের বাসনা বিসর্জন মেননের

ঢাকা: বৃহস্পতিবার বিকেল ৩টায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও মন্ত্রী হওয়ার বাসনা পূর্ণ হলো না বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেও দলের পলিটব্যুরোর চাপে তিনি মন্ত্রিত্বের বাসনা বিসর্জন দিলেন। বৃহস্পতিবার ১৩ সদস্যের পলিটব্যুরোর দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত হয়, মন্ত্রী হিসেবে শপথ নেবেন না রাশেদ খান মেনন।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মেনন বলেন, “মন্ত্রিসভায় আমার শপথ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। এজন্য আমি শপথ নিচ্ছি না। ওয়ার্কার্স পার্টি মনে করে, ১৪ দলের ২৩ দফা কর্মসূচির ভিত্তিতে আন্দোলন ও নির্বাচনের ফলাফল আসে। কিন্তু সরকার পরিচালনায় কোনো বিষয় নিয়ে ১৪ দল বা শরিকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এই পরিস্থিতিতে দলের পক্ষ থেকে মন্ত্রিসভায় যোগদানের কোনো অবকাশ নেই।”

সভায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ১৪ দল ও মাহাজোটের রাজনৈতিক ঐক্যকে আর দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

মেনন শপথ নিচ্ছেন না, বিষয়টি এর আগে নিশ্চিত করেছিলেন ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা। তখনও বৈঠক চলছিল।

জানা গেছে, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেলেন রাশেদ খান মেনন। এছাড়া অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু বাধ সাধে পলিটব্যুরো। পলিটব্যুরোর বেশিরভাগ সদস্যই এই শেষ বেলায় মেননের মন্ত্রী হওয়ার বিরোধিতা করেন। অবশেষে বৈঠকে বসে সিদ্ধান্ত অনযায়ী মন্ত্রিত্বের বাসনা ত্যাগ করতে হলো মেননকে।

বৃহস্পতিবার বিকেলে মেননের শপথ নেওয়ার কথা ছিল।

মন্ত্রী হিসেবে আরও যাদের শপথ নেওয়ার কথা, তারা হলেন: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক।

তবে তোফায়েল আহেমদও এরই মধ্যে জানিয়েছেন, তিনি শপথ নিচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২

সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর ; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান