৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:০৭ এএম BDST banglanew24
02 Jun 2012   04:12:08 PM   Saturday BdST
E-mail this

অনলাইন পেমেন্টের সুবিধা নিয়ে এলো মিনা বাজার


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনলাইন পেমেন্টের সুবিধা নিয়ে এলো মিনা বাজার

ঢাকা: দেশের সুপরিচিত শপিং মল মিনা বাজার এখন থেকে গ্রাহকদের অনলাইন পেমেন্টের সুবিধা দিচ্ছে। এজন্য অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের সঙ্গে একটি চুক্তি সই করেছে মিনা বাজার কর্তৃপক্ষ।

গত ৩১ মে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএল ওয়্যারলেসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ কামাল ও মিনা বাজারের প্রধান পরিচালনাকারী কর্মকর্তা শাহীন খান। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। শনিবার পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।

এছাড়া অনুষ্ঠানে এসএসএলের মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম ও মিনা বাজারের পরিচালনা মহাব্যবস্থাপক অনীল বান্দারাসহ উভয় পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে মিনা বাজারের গ্রাহকরা মিনা বাজারের ওয়েবসাইট (www.meenabazar.com.bd) থেকেই পণ্য ক্রয় করতে পারবেন। এজন্য গ্রাহকরা তাদের ক্রেডিট বা ডেবিট কার্ড (যেমন ভিসা, মাস্টারকার্ড, ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাংক এটিএম কার্ড) ইত্যাদি ব্যবহার করে ঘরে বসেই কেনা পণ্যের জন্য অনলাইনে পেমেন্ট করতে পারবেন। পণ্য গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

এসএসএলের ওয়্যারলেস গত কয়েক বছর ধরেই বিভিন্ন প্রতিষ্ঠানকে অনলাইন পেমেন্টের সুবিধা দিয়ে আসছে। মিনা বাজারে এর সংযোজন গ্রাহকদের জন্য ঘরে বসেই পণ্য কেনার সুবিধা নিয়ে আসল।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০২, ২০১২

সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান