কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং বাজার এলাকা থেকে ১ হাজার ৫৫০পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- সাবরাং ইউনিয়নের আবদুস শুকুরের ছেলে মুফিজুর রহমান (১৯) ও আবদুল মতলবের ছেলে জাহিদুল ইসলাম (১৮)।
র্যাব -৭ এর কক্সবাজার ক্যাম্পের ক্যাপ্টেন রাশেদ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর